Posts

Showing posts from June, 2020

গল্পে গল্পে কল্পবিজ্ঞান: কেমন হবে ২০৫০ সালের বিশ্ব?

Image
আ জ অনেকমাস হয়ে গেল বিজ্ঞানী মেহেদী হাসান একটি টাইম মেশিন বানানোর চেষ্টা করছেন। এই নিয়ে কত বার যে তিনি ব্যর্থ হয়েছেন তার হিসেব নেই! তবুও তিনি হাল ছেড়ে দিচ্ছেন না। তার আশা একদিন না একদিন তিনি সফল হবেন। উনি এই কাজে সাহায্য করার জন্য একজন সহকারী রেখেছেন। তবে আশ্চর্যের বিষয় সেই সহকারী কোনো মানুষ নন, একটি রোবট! হ্যাঁ, বিজ্ঞানী মেহেদী মনে করেন এসব কাজে যন্ত্রমানব তথা রোবটই শ্রেয়।  https://www.sciencebee.com.bd/ বিজ্ঞানী মেহেদী কদিন ধরেই অতীত, ভবিষ্যৎ, চতুর্মাত্রিক জগৎ, আপেক্ষিক তত্ত্ব ইত্যাদি নিয়ে দিন-রাত পড়াশোনা করছেন। তাছাড়া বহু বইপত্র ঘাটাঘাটি করতে লাগলেন। তিনি অবশেষে বুঝতে পারলেন, উপযুক্ত পরিবেশে সময়ের অনুকূল কিংবা প্রতিকূলে যাত্রা করে ভবিষ্যৎ কিংবা অতীতে যাওয়া সম্ভব। কিন্তু সময়ের স্রোতে যাত্রার পূর্বমূহর্তে অচিন্তনীয় পরিমাণ শক্তিক্ষয়ের প্রয়োজন। সেই মূহুর্তে শক্তিক্ষয় নিয়ন্ত্রণ না করলে পুরো যাত্রা ধ্বংস হয়ে যেতে পারে। যাত্রার পূর্ব ও শেষ মূহুর্তের মধ্যবর্তী সময় স্থির সময়ের ক্ষেত্রে পরিভ্রমণে কোনো শক্তির প্রয়োজন নেই। বিজ্ঞানী মেহেদীর ভবিষ্যৎ সম্পর্কে জানার প্রবল আগ্রহ। এই আগ্রহ টাইম ম...